প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২:১০ পিএম (ভিজিট : ১১)

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে রোববার (২৬ জুলাই ) বিকালে সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক,বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
রামপুর ভাসানী মার্কেট শিল্প ও বণিক সমিতির আহবায়ক মাহমুদুল হক চানুর সভাপতিত্বে ও রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালিহাতী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনজুরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ূম খান সিদ্দিকী, কোকডহরার সাবেক ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন খান মিন্টু, বল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, বল্লা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, বল্লা ইউনিয়নের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমূখ।
সার্কেল এএসপি মনজুরুল ইসলাম উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, মাদক ব্যবসায়ীদের আটক করে মারধর না করে পুলিশে দেওয়ার জন্য। অপর দিকে,বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মামুদ বলেন,যারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত তারা বিএনপির রাজনীতি করতে পারবেনা।মাদকের সাথে যদি কোন নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে,দলীয় ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন।