সোমবার ২৭ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি   ধর্মেন্দ্রর পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি   স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা   রাজধানীতে পুলিশের অভিযানে ৪২ জন গ্রেফতার   রেমিট্যান্সে সুখবর, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা   দেশে প্রায় ৪ কোটি শিক্ষিত বেকার যুবক: মির্জা ফখরুল   ১৬ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী   
লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়তে পারে বৃষ্টি, কমবে দিনের তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ২:৪৮ পিএম   (ভিজিট : ৭৩)

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে অধিকাংশ জায়গায় এবং অন্য চার বিভাগে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

রবিবার (২৬ জুলাই) আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানায়।  

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দিনগুলোতে (২৭ ও ২৮ জুলাই) বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা উভয়ই সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। 










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]