রবিবার ২৬ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি   ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী সম্পর্কে যা জানা গেল   যুক্তরাষ্ট্রের শর্তে কোনো চুক্তি করবে না ইরান   শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে সরকার পতনের ডাক   শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন   সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান   ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৯   
এবার মোদির ক্ষমা চাওয়ার সময় এসেছে: কংগ্রেস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৪০)

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শিক্ষার্থী আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ভারতের শিক্ষার্থীদের কণ্ঠস্বর শেষ পর্যন্ত অহংকারী ক্ষমতার দরজায় পৌঁছেছে। এটি দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাস্তায় নেমে আওয়াজ তোলা কোটি কোটি তরুণের বিজয়।’
 
খাড়গে বলেন, ‘এটি সত্যের জয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একগুঁয়েমির পরাজয়। এটি সেই সব পরিবারেরও বিজয়, যারা এই দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে নিজেদের সন্তান হারিয়েছে।

তিনি আরো বলেন, ‘একই সঙ্গে এটি ঐক্যবদ্ধ বিরোধী জোটের বিজয়, যারা সংসদ থেকে রাজপথ পর্যন্ত শিক্ষার্থীদের স্বার্থে সোচ্চার ছিল।’
 
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়া বলে মন্তব্য করেছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, ব্যাটন ও পেলেট গান ব্যবহারের নির্দেশদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।’










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]