রবিবার ২৬ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি   ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী সম্পর্কে যা জানা গেল   যুক্তরাষ্ট্রের শর্তে কোনো চুক্তি করবে না ইরান   শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে সরকার পতনের ডাক   শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন   সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান   ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৯   
থামছে না ককরোচ পার্টির আন্দোলন, সামনে এলো নতুন দুই দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৭১)

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজেদের আন্দোলনের বাকি থাকা দাবিগুলো আনুষ্ঠানিকভাবে সামনে এনেছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। নেট-ইউজিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন ও বিক্ষোভের পর শনিবার (২৫ জুলাই) বিকেলে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী।

পদত্যাগের পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিজেপির সভাপতি অভিজিৎ দীপকে জানান যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও তাদের আন্দোলন থামেনি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি পূরণ হওয়া এখনো  বাকি রয়েছে। 

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের প্রতিটি পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, গত ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতন ও লাঠিচার্জের ঘটনায় জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং ওই দিন বা তার পরে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এর কিছুক্ষণ পরেই সিজিপির পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে একটি আপডেট করা দাবি তালিকা প্রকাশ করা হয়, যেখানে র‍্যাপিড অ্যাকশন ফোর্স বা আরএএফ এবং দিল্লি পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিটিও যুক্ত করা হয়। 

এই আন্দোলন মূলত এক মাসেরও বেশি সময় আগে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি নিয়ে শুরু হলেও পরবর্তীতে তা বেকারত্ব ও সরকারি জবাবদিহিতার মতো বৃহত্তর দাবিতে রূপ নেয়। 

সরকারের পক্ষ থেকে সহজে কোনো পদত্যাগ করানো যায় না বলে যারা এতদিন দাবি করে আসছিল, তাদের উদ্দেশ্যে অভিজিৎ দীপকে বলেন যে দেশের যুবসমাজ ঐক্যবদ্ধ হলে যে কাউকে মাথা নত করতে এবং পদত্যাগ করতে বাধ্য করতে পারে, যা আজকের এই ঘটনায় প্রমাণিত হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]