রবিবার ২৬ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি   ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী সম্পর্কে যা জানা গেল   যুক্তরাষ্ট্রের শর্তে কোনো চুক্তি করবে না ইরান   শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে সরকার পতনের ডাক   শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন   সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান   ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৯   
‘তেলাপোকাদের’ চাপের কাছে নত হবে না ভারত সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ৬২)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার স্পষ্ট করে দিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।Executive Branch

সংবাদমাধ্যমটির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান ছাত্র আন্দোলনকারীরা এনইইটি (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

তাদের দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না। তবে ভারত সরকারও জানিয়েছে কোনোভাবেই শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে না।

সূত্রগুলোর ভাষ্য, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এখন সরকারের বিবেচনায় নেই।
সরকারের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, পদত্যাগই সবচেয়ে সহজ সিদ্ধান্ত। কিন্তু জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করব।

ভারত সরকারের এই বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আন্দোলনের চাপের মুখে শিক্ষামন্ত্রীকে অপসারণের কোনো পরিকল্পনা তাদের নেই।

এদিকে শুক্রবার দ্বিতীয় দফায় সিজেপির প্রতিনিধিদলের সঙ্গে ও ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে বৈঠক হয়েছে। শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং।

বৈঠকের পর সিজেপি জানিয়েছে যে, তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। সিজেপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার তাদের দাবির বিষয়ে আগামীকাল বিকেল পর্যন্ত সময় চেয়েছে।

সিজেপি’র মুখপাত্র সৌরভ দাস জানান, তারা সরকারের কাছে তাদের তিনটি শর্তের তালিকা দিয়েছে। এগুলো হচ্ছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর নয়।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]