শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ইরানে মার্কিন বিমান হামলা, প্রাণ গেল আরও ৮ জনের   ফাইনালের আগে আলোচনায় রেফারি, বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে রেফারির ওপর!   বিশ্বকাপ ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা   আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন   ক্যাসিনো সম্পর্কে কিছুই জানি না, ছাত্রদল করাই ছিল অপরাধ: জি কে শামীম   পুরোনো প্রকল্প নিয়ে বিতর্ক, নতুন সফটওয়্যারে দুদক   বিশ্বকাপের ফাইনালে থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্প   
সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চাই: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ২৯)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনোই সংবিধান সংস্কারের কথা বলিনি, আমরা বলেছি সংবিধান সংশোধন করতে চাই।

শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আজকে গোটা বিশ্বে তাকালে দেখতে পাই কোথাও শান্তি নেই। আমরা উদার গণতান্ত্রিক দেশ গড়ে তোলার স্বপ্ন দেখি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার মতো দেশ গড়তে কাজ করে যাচ্ছেন।’ 

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, ‘সনদে আমরা একসঙ্গে স্বাক্ষর করেছি। গণভোটের একটি অংশ আমাদের সঙ্গে আলোচনাই হয়নি। উচ্চ কক্ষের বিষয়ে আমরা কখনোই একমত হইনি। প্রত্যেকটা দল তাদের ম্যানুফেস্ট অনুযায়ী কাজ করবে এমনটি বলা হয়েছে। 

এখন সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।’ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংস্কার এ দেশে বিএনপি এনেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান আমরা এই সংসদে পাস করেছি। এখন যারা বিরোধী দলে রয়েছেন, অনেকে মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে।’ 

সংবিধান সংশোধন নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। বিভ্রান্তির কোনো অবকাশ রয়েছে বলে মনে করি না।’ বিরোধী দল শুধু ক্ষমতা যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘জুলাইকে কারও হাতিয়ার হতে দেবে না বিএনপি।’ 

তিনি বলেন, ‘বিএনপির ৬০ হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় ১৭০০ নেতাকর্মী গুম হয়েছে, কয়েক হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে।’










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]