বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি   বিশ্বকাপের ৬১৭ কোটি টাকার লড়াই, ফাইনালে স্পেন-আর্জেন্টিনা   ফাইনালে উঠেই আবেগঘন স্কালোনি, বললেন ‘আমরা অনন্য’   ‘গোল ধরে রাখার মানসিকতাই কাল হলো’, আর্জেন্টিনার কাছে হেরে অকপট কেইন   বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি   ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা   ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় চমক   
বিশ্বকাপের ৬১৭ কোটি টাকার লড়াই, ফাইনালে স্পেন-আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:২৬ এএম   (ভিজিট : ৬৬)

শুধু বিশ্বকাপ ট্রফি নয়, রেকর্ড অর্থ পুরস্কারও অপেক্ষা করছে স্পেন ও আর্জেন্টিনার জন্য। আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) ফাইনালে মুখোমুখি হবে দুই দল। শিরোপাজয়ী দল পাবে ৫ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১৬ কোটি ৯০ লাখ টাকা।

ফাইনালে হেরে যাওয়া দলও পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৪০৭ কোটি ১০ লাখ টাকা।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। এরপর রক্ষণে বেশি মনোযোগী হয়ে পড়ে ইংল্যান্ড। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এবার তাদের সামনে চতুর্থ বিশ্বকাপ জয়ের হাতছানি।

ফিফার ঘোষণা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে সব মিলিয়ে ৭২ কোটি ৭০ লাখ ডলার বিতরণ করা হবে। বর্তমান বিনিময় হারে তা প্রায় ৮ হাজার ৯৬৯ কোটি টাকা। কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের তুলনায় এবারের আর্থিক বরাদ্দ প্রায় ৫০ শতাংশ বেশি।

এর মধ্যে ৬৫ কোটি ৫০ লাখ ডলার ফলাফলের ভিত্তিতে ৪৮টি দলের মধ্যে ভাগ করা হবে। প্রস্তুতি ব্যয় হিসেবে প্রতিটি দল আলাদাভাবে পেয়েছে ১৫ লাখ ডলার, প্রায় ১৮ কোটি ৫০ লাখ টাকা। ফলে প্রথম পর্ব থেকেই বিদায় নেওয়া একটি দলেরও মোট প্রাপ্তি প্রায় ১২৯ কোটি ৫০ লাখ টাকা।

২০২২ সালে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। তার আগে ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের পুরস্কার ছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। এবার চ্যাম্পিয়ন দলের পুরস্কার বাড়ছে আরও ৮০ লাখ ডলার।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]