বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় চমক   স্থানীয় নির্বাচন সামনে, ২৭ আগস্ট চূড়ান্ত হচ্ছে ভোটকেন্দ্র   খেলার মাঠ ও সব পার্ক হবে দখলমুক্ত, সংসদে প্রধানমন্ত্রী   জনগণের ক্ষোভের বিস্ফোরণেই ঘটেছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি   বৈরি আবহাওয়ায় অনুপস্থিতদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে: সংসদে শিক্ষামন্ত্রী   মন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাহার, নতুন ৬ দফা প্রকাশ শিক্ষার্থীদের   বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর   
মাথা উঁচু করেই হেরেছি, তবু হতাশা সীমাহীন: এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১:৫৯ পিএম   (ভিজিট : ৪০)

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ ব্যবধানে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর একটুও রাখঢাক না রেখে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। 

ম্যাচের শুরু থেকেই স্প্যানিশদের কারিগরি ফুটবল ও কৌশলের কাছে ফরাসিদের শক্তির জায়গাগুলো যেভাবে মার খেয়েছে, তা ম্যাচশেষে গণমাধ্যমের সামনে খোলামেলাভাবেই তুলে ধরেন এ তারকা ফরোয়ার্ড।

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, ‘আমার মনে হয় না আমরা যে কৌশল, কারিগরি বা সামগ্রিক পারফরম্যান্স নিয়ে খেলতে চেয়েছিলাম, তার কিছুই মাঠে দেখাতে পেরেছি। বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে আপনি যদি নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারেন, তবে কোনোভাবেই জেতা সম্ভব নয়।’ 

ম্যাচের কৌশলগত দিক ব্যাখ্যা করতে গিয়ে এমবাপ্পে জানান, তাদের মূল পরিকল্পনা ছিল স্পেনকে মাঠের ওপরের দিকেই (হাই প্রেস) চেপে ধরা, যাতে তারা নিজস্ব ধীর ও নিয়ন্ত্রিত ছন্দ তৈরি করতে না পারে। কিন্তু মাঠের খেলায় স্প্যানিশরা সেই পরিকল্পনা চূর্ণ করে দেয়। 

এমবাপ্পে বলেন, ‘খেলা নিয়ন্ত্রণের দিক থেকে স্পেন আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা তাদের থামাতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। মাঠের মাঝখানে (মিডফিল্ড) আমরা বারবার ‘৩ বনাম ২’ খেলোয়াড়ের ব্যবধানে পিছিয়ে পড়ছিলাম। স্পেনের মতো দলের বিপক্ষে মিডফিল্ডে এমন পরিস্থিতিতে পড়া মানেই বড় বিপদ। আমাদের বল টাচ বা মুভমেন্ট কোনোটিই সেমিফাইনাল খেলার যোগ্য ছিল না।’ 

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ৮ গোল করা ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড দেশের হয়ে পুনরায় ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ফাইনালে উঠে দেশকে আরও একবার স্বপ্ন দেখানোর সুযোগ দেওয়া আমাদের স্বপ্ন ছিল। কিন্তু এখন আমাদের মাথা উঁচু করেই এ পরাজয় মেনে নিতে হবে। জেতার পর যেমন মাথা উঁচু রাখা যায়, পরাজয়ের পরও তা ধরে রাখা উচিত।’ 

তবে এ সান্ত্বনার মাঝেও হতাশা লুকাতে পারেননি এমবাপ্পে, ‘এ মুহূর্তে দলের ভেতরে তীব্র হতাশা বিরাজ করছে। আমি ও আমার সতীর্থরা কতটা হতাশ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবু ফুটবল কারও জন্য থেমে থাকে না। এখন আমাদের এ ব্যর্থতা ভুলে শিক্ষা নিতে হবে, ছুটিতে গিয়ে মনকে চাঙা করতে হবে এবং নতুন অধ্যায়ের জন্য আবার শূন্য থেকে শুরু করতে হবে।’ 










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]