বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় চমক   স্থানীয় নির্বাচন সামনে, ২৭ আগস্ট চূড়ান্ত হচ্ছে ভোটকেন্দ্র   খেলার মাঠ ও সব পার্ক হবে দখলমুক্ত, সংসদে প্রধানমন্ত্রী   জনগণের ক্ষোভের বিস্ফোরণেই ঘটেছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি   বৈরি আবহাওয়ায় অনুপস্থিতদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে: সংসদে শিক্ষামন্ত্রী   মন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাহার, নতুন ৬ দফা প্রকাশ শিক্ষার্থীদের   বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর   
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে মুসলিম রেফারি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ১০৬)

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ৪৪ বছর বয়সী অভিজ্ঞ মার্কিন রেফারি ইসমাইল এলফাথ। ফিফা আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

মাঠে ইসমাইল এলফাথের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। অন্যদিকে, ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনালটি পরিচালনা করবেন এল সালভাদরের রেফারি ইভান বার্টন। ফলে এবারের বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ম্যাচই পরিচালনা করছেন কনকাকাফ অঞ্চলের রেফারিরা।

চলতি বিশ্বকাপে এলফাথ এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। ম্যাচগুলো হলো- জাপান বনাম নেদারল্যান্ডস, উরুগুয়ে বনাম স্পেন এবং ব্রাজিল বনাম নরওয়ে। এই তিন ম্যাচে তিনি মোট ৬টি হলুদ কার্ড এবং ১টি লাল কার্ড দেখিয়েছেন। একমাত্র লাল কার্ডটি পেয়েছিলেন উরুগুয়ের ফুটবলার আগুস্তিন কানোব্বিও।

ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। দুই দল সর্বশেষ ২০০৫ সালে আন্তর্জাতিক ম্যাচে এবং ২০০২ সালে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল এবং ১৯৯৮ বিশ্বকাপে ডেভিড বেকহামের লাল কার্ড পাওয়ার ঘটনা এই দুই দলের ম্যাচকে ইতিহাসের অন্যতম আলোচিত দ্বৈরথে পরিণত করেছে।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিং ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। প্রথম ম্যাচে আলজেরিয়ার ফুটবলারকে ফাউল করেও লিওনেল মেসির লাল কার্ড না পাওয়া, কিংবা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে লিয়ান্দ্রো পারেদেসের হলুদ কার্ড বাতিল করার মতো সিদ্ধান্তগুলো চর্চায় ছিল। তাই স্বাভাবিকভাবেই, আগামীকালের ম্যাচে রেফারি এলফাথের প্রতিটি সিদ্ধান্ত ফুটবল বিশ্বের কড়া নজরে থাকবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]