প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:২৪ পিএম (ভিজিট : ২০)

সাতাক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুখ্যাত সন্ত্রাসী এলাকার ত্রাস নুরুল ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এলাকার জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সে থানা এলাকার নীলকন্ঠপুর গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের ছেলে।
মঙ্গলবার (১৪ জুলাই-২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা, ছিনতাই, ডাকাতি ও নারী নির্যাতরসহ প্রায় দুই ডজন মামলার আসামী নুরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। কালিগঞ্জ থানা'র চৌকস অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এর নেতৃত্বে উপ পরিদর্শক নিকুঞ্জ বাবু,
উপ সহকারী পরিদর্শক আতিকুর রহমান আতিকসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেণ।
নুরুলের বিরুদ্ধে রশিদ হত্যা, আপন ভগ্নিপতি হত্যা ও সর্বশেষ কৃৃষ্ণনগর বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরন মামলাসহ কালিগঞ্জ ও শ্যামনগর থানা এবং দেশের বিভিন্ন স্থানে প্রায় দুই ডজন মামলা আছে বলে থানা পুলিশ সূত্রে জানাগোছে। বিগত ২০২৪ সালের পাঁচ আগষ্টের পূর্বে নুরুল ইসলাম প্রকাশ্যে রিভলভার দেখিয়ে জামায়াত নেতা ওমর ফারুক ও বিএনপি নেতা নুরুজ্জামান পাড়কে হত্যার হুমকী দেওয়াসহ অসংখ্য যায়গায় ঘের দখল, বাড়ি দখল, দোকান দখল করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ভয়ে তার এবং তার বাহিনীর বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। তবে এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে তার অন্যতম সহযোগী ফতেপুরের জাকির হোসেন, বিষ্ণুপুরের ফিরোজ ঢালী, বন্দকাটির জাকির হোসেন, সাইদুল ইসলাম, খলিল সরদার, চাঁচাইয়ের জাকির হোসেন, দিদার ও নৌবাসপুরের তরিকুল গাজীসহ আরো অনেকে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, কালিগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী নুরুলকে থানা পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।