বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ‘চাইলে হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান’   শিক্ষার্থীদের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: মাহদী আমিন   স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী   চট্টগ্রাম ছাড়া সারা দেশে বুধবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে   বাংলাদেশ ব্যাংকে বসছে ১১ ব্যক্তির দুর্নীতি অনুসন্ধানে যৌথ তদন্ত টিম   শেখ হাসিনা দেশে ফিরলেই আদালতের রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী   অবসরে গেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম   
ঝিনাইদহ মহেশপুরে ৫৮ বিজিবির উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
মোঃ খাইরুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ৭৯)

ঝিনাইদহ মহেশপুরে সীমান্তে  বর্ডার গার্ড  বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা  হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) সকালে  উপজেলার খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকার মানুষের হাতে এসব সামগ্রী  তুলে দেয়। 

বিজিবি জানায়,দেশের বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে এলাকার ১০০টি দুস্থ পরিবারের মাঝে চাল,ডাল,তেল, লবণ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে মহেশপুর ৫৮  বিজিবির  ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াছিল হাবিব হাসান, সহকারী পরিচালক ইমদাদুর রহমানসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তারা বলেন, সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে বিজিবি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]