বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ‘চাইলে হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান’   শিক্ষার্থীদের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: মাহদী আমিন   স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী   চট্টগ্রাম ছাড়া সারা দেশে বুধবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে   বাংলাদেশ ব্যাংকে বসছে ১১ ব্যক্তির দুর্নীতি অনুসন্ধানে যৌথ তদন্ত টিম   শেখ হাসিনা দেশে ফিরলেই আদালতের রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী   অবসরে গেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম   
বাংলাদেশ ব্যাংকে বসছে ১১ ব্যক্তির দুর্নীতি অনুসন্ধানে যৌথ তদন্ত টিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১:২৫ এএম   (ভিজিট : ৫৫)

সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ের ১১ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে গঠিত যৌথ অনুসন্ধান দলের (জয়েন্ট ইনভেস্টিগেশন টিম-জিআইটি) কার্যালয় দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বাংলাদেশ ব্যাংকে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।

দুদকের একটি সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম। এতে দুদকের মহাপরিচালক, যৌথ অনুসন্ধান দলের ডেস্ক পরিচালক, উপপরিচালক ও টিম লিডাররা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক সরকারের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী ও আমলার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে আলোচিত ১১ ব্যক্তির বিরুদ্ধে তদন্তে দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ অনুসন্ধান দল গঠন করা হয়।

দুদকের কার্যালয়ে পরিচালিত এ অনুসন্ধানে অর্থ পাচার ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনের বিভিন্ন তথ্য পাওয়া যায়। পরে অভিযুক্ত ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয় এবং কয়েকটি মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু মামলার বিচারও শুরু হয়েছে।

সভা-সংশ্লিষ্ট সূত্র জানায়, শিগগিরই যৌথ অনুসন্ধান দলের সদস্যরা বাংলাদেশ ব্যাংকে জয়েন্ট টাস্কফোর্সের জন্য প্রস্তুত করা নতুন কার্যালয়ে কাজ শুরু করবেন। প্রয়োজন অনুযায়ী সদস্যরা রোস্টার বা নির্ধারিত সূচি অনুযায়ী সেখানে দায়িত্ব পালন করবেন। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোর কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তা নেওয়া হবে।

এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ৭ জুলাই দুদক চেয়ারম্যানকে একটি চিঠি পাঠায়। সেখানে অগ্রাধিকারভিত্তিতে ১১ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকে প্রস্তুত করা কার্যালয় ব্যবহার করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক কাজ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]