বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ‘চাইলে হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান’   শিক্ষার্থীদের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: মাহদী আমিন   স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী   চট্টগ্রাম ছাড়া সারা দেশে বুধবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে   বাংলাদেশ ব্যাংকে বসছে ১১ ব্যক্তির দুর্নীতি অনুসন্ধানে যৌথ তদন্ত টিম   শেখ হাসিনা দেশে ফিরলেই আদালতের রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী   অবসরে গেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম   
স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১:৪৪ এএম   (ভিজিট : ৫২)

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক কী হবে, তা আমরা এখানে আলাপ-আলোচনার মাধ্যমে সংবিধান ও পররাষ্ট্রনীতি সংশোধন করে ঠিক করতে পারি। এটি সরকারের একক কোনো দায়িত্ব নয়। প্রতিবেশীকে তো কখনও পাল্টানো যায় না।

তিনি বলেছেন, কথায় আছে- আপনি আপনার স্ত্রী পাল্টাতে পারবেন কিন্তু প্রতিবেশী তো পাল্টাতে পারবেন না।

সুতরাং, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন হবে, দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য কেমন হবে-তা অবশ্যই পারস্পরিক মর্যাদা, শ্রদ্ধা ও সার্বভৌম সমতার ভিত্তিতে হতে হবে। আমরা আগেই ঘোষণা করেছি, আমাদের নেতাও বলেছেন, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ।

আমি নাম নিলাম না। আমরা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতেই আছি এবং এই ম্যান্ডেটই আমরা পেয়েছি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে (৬৮ বিধিতে) আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সীমান্ত ইস্যু নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চার-পাঁচ মাসের সরকারে আমরা সমস্ত জায়গায় কঠোর অবস্থানে রয়েছি। একজনকে অবৈধভাবে পুশ-ইন হতে দেইনি, সেটা অন রেকর্ড।

আমাদের সার্বভৌমত্বকে যেন সর্বতোভাবে রক্ষা করতে পারি, সেই চেষ্টা আমরা করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাদের বর্ডারে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) জোয়ানরা পাল্টা গুলি করেছে। আমরা বলেছি, এমন কোনো আচরণ আমরা বরদাস্ত করব না যাতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়।

জাতীয় ইস্যুতে কোনো বিভেদ নেই জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে সরকারি দল বা বিরোধী দল বলে কোনো কথা নেই। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছি, ন্যাশনাল ইস্যুতেও তা সব সময় অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের যা কিছু তর্ক-বিতর্ক, তা এই হাউসের (সংসদ) মধ্যেই করব। কিন্তু কোনো জাতীয় ইস্যুতে, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনোই ছাড় দেব না। ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাব।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]