বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ‘চাইলে হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান’   শিক্ষার্থীদের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: মাহদী আমিন   স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী   চট্টগ্রাম ছাড়া সারা দেশে বুধবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে   বাংলাদেশ ব্যাংকে বসছে ১১ ব্যক্তির দুর্নীতি অনুসন্ধানে যৌথ তদন্ত টিম   শেখ হাসিনা দেশে ফিরলেই আদালতের রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী   অবসরে গেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম   
তাপপ্রবাহের দাপট অব্যাহত, যা জানাল আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৬৭)

দেশে গত ৬ দিন টানা বৃষ্টি ঝরেছে। ফলে গরম তেমন একটা অনুভূত হয়নি।

তবে আগামী দুই দিন দেশে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া পরবর্তী ২৪ ঘণ্টায় সামান্য বাড়াতে পারে।
 
এদিকে আগামী ২৪ ঘণ্টার বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে।
 
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১০ মিলিমিটার। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]