মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   ২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ? যা বলছে ফিফা   বিশ্বকাপে ভিএআরের সুবিধা সবচেয়ে বেশি পেয়েছে যে দেশ   নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ   প্রফেশনাল অফিসারদেরই মূল্যায়ন করা হবে, প্রভাবশালীদের নয়: ডিএমপি কমিশনার   শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ, উদ্বেগ প্রকাশ   অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর সৌদি, নতুন সতর্কবার্তা   
কোন দল বিশ্বকাপ জিতলে খুশি হবে যুক্তরাষ্ট্র? জানালেন ট্রাম্পের উপদেষ্টা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:১৮ পিএম   (ভিজিট : ৮৮)

এবারের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র শেষ ষোলো পর্ব থেকে বিদায় নিয়েছে। তবে নিজেদের দেশ ছিটকে পড়লেও বিশ্বকাপে পরবর্তী পছন্দের দল বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান ও প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, তাদের চাওয়া এবারের বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জুলিয়ানিকে প্রশ্ন করে, যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ার পর তিনি কোন দেশকে সমর্থন করছেন। জবাবে জুলিয়ানি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে হোয়াইট হাউসের সবাই ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে।’

সাক্ষাৎকারে জুলিয়ানি আরো বলেন, ‘নিজেদের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিততে না পারলেও আমাদের এই উদযাপনের সময়ে আমেরিকায় এসে ইংল্যান্ডের শিরোপা জেতাটা দারুণ এক (সাফল্যের) গল্প হতে পারে।

ইংল্যান্ড ছাড়া বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া বাকি তিন দল আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। কোয়ার্টার ফাইনালের অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে টমাস টুখেলের দল। সেমিফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সেমিফাইনালের চার দলের মধ্যে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন জুলিয়ানি।

তার বিশ্বাস, হ্যারি কেইন-জুড বেলিংহামরা আরো বড় কিছু করে দেখাবেন, ‘ইংল্যান্ডের ৬০ বছর ধরে অপেক্ষা করছে (সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে)। তারা যদি এবার চ্যাম্পিয়ন হয়, তাহলে সেটি হবে অসাধারণ এক অর্জন। আমি মনে করি, ইংল্যান্ড শেষ পর্যন্ত যেতে পারবে। টিকে থাকা দলগুলোর মধ্যে তারা অন্যতম সেরা।’
ফুটবল ও ইংল্যান্ড দলের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের যে ব্যাপক আগ্রহ আছে, সেটি জানাতেও দ্বিধাবোধ করেননি জুলিয়ানি, ‘প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে হ্যারি কেইনকে দারুণ খেলোয়াড় এবং অসাধারণ মানুষ বলে উল্লেখ করেছিলেন।

ইংল্যান্ডের এই স্ট্রাইকারের পারফরম্যান্সও তিনি নিবিড়ভাবে অনুসরণ করছেন।’
সম্প্রতি হ্যারি কেইনের সঙ্গে ট্রাম্পের গলফ খেলা নিয়ে বেশ আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে জুলিয়ানি বলেন, ‘কয়েক বছর আগে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একদল মানুষের গলফ খেলায় অংশ নিয়েছিলাম, সেখানে ওয়েইন রুনিও ছিলেন। প্রেসিডেন্ট ফুটবল সম্পর্কে বেশ ভালোই জানেন। আমার মনে হয়, তার ছেলে ব্যারনের মাধ্যমে এ আগ্রহ আরো বেড়েছে।’










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]