সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: চার সেমিফাইনালিস্টের মধ্যে আলাদা কেন ফ্রান্স?   বিশ্বকাপে অপ্টার ভবিষ্যদ্বাণী, বাস্তবে কতটা মিলল?   সেমিফাইনালের আগে আর্জেন্টিনার চেয়ে বেশি সুবিধায় ইংল্যান্ড   ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি   ১৭ বছর পর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত, রেকর্ড ১৭৫ মিলিমিটার   ২৫ বছরের আগে স্বেচ্ছায় চাকরি ছাড়লে পেনশন পাবেন না সরকারি কর্মচারীরা   শেখ মুজিবকে সামনে রেখেই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল: ফুয়াদ   
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ ব্যাখ্যা করল মার্কিন দূতাবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:৫৪ এএম   (ভিজিট : ৯৫)

বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (১১ জুলাই) এক বার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি দায়িত্ব হলো-অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করা।

এতে আরও বলা হয়, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে ডিপার্টমেন্ট বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে।

কারণ হিসেবে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি বলে উল্লেখ করা হয়েছে।

বার্তায় বলা হয়, এই স্থগিতাদেশের ফলে যাচাই ও বাছাই নীতিমালা এবং প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।

তবে এ স্থগিতাদেশ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর মধ্যে পর্যটক ও শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]