শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন   অক্টোবরের প্রথম সপ্তাহেই ভোট, হাওর অঞ্চল থেকে শুরু হতে পারে নির্বাচন   জুলাই অভ্যুত্থানের পর পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত   প্রশাসনে বড় পদোন্নতি, যুগ্ম সচিব হলেন ১৭৯ কর্মকর্তা   বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন ভাঙতে পারে যাদের   মৃত্যুর পরও কি মানুষের আমলনামায় সওয়াব যোগ হয়?   অনেক রক্ত ও আন্দোলনের বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে: রিজভী   
সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:৫১ এএম   (ভিজিট : ১৮)

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

পরে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি নতুন ডিসি মু. রেজা হাসান।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]