মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: দামুড়হুদায় মাদক প্রতিরোধে গণসংযোগ ও র‍্যালি অনুষ্ঠিত   আমার বেড়ে উঠা, আমার বড় হওয়া   সেপ্টেম্বর-অক্টোবর হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল   লন্ডনে হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজন আটক   ইসরায়েলি মন্ত্রী: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নই   বাংলাদেশে তৈরি জার্সি গায়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল কেপ ভার্দে   আইফোন ১৮ প্রো ম্যাক্স নিয়ে জোর গুঞ্জন, প্রকাশ পেল সম্ভাব্য তারিখ   
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সৌম্য প্রসঙ্গে যা জানা গেল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ৬২)

অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল ওয়ানডে মিশন শেষে এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। আগামীকাল (বুধবার) চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দু’দল মুখোমুখি হবে। তার আগে আজ (মঙ্গলবার) স্কোয়াডে নতুন ক্রিকেটার যোগ করল বিসিবি।  

বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকারকে সিরিজ শুরুর আগেরদিন টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে। যদিও এর কোনো কারণ ব্যাখ্যা করেনি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে, অধিনায়ক লিটন দাসের চোট নিয়ে শঙ্কা থাকার কারণেই শেষমুহূর্তে সুযোগ পেলেন সৌম্য!

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ে চোট পেয়ে ব্যাটিং ছেড়ে উঠে যান লিটন। শেষদিকে ক্রিজে নেমে মিরপুরে ওয়ানডের ফিফটি-খরা ঘোচালেও তাকে খুড়িয়ে হাঁটতে দেখা যায়। এ ছাড়া উইকেটকিপিংয়েও নামেননি লিটন। 

এদিকে, টি-টোয়েন্টিতে ডাক পাওয়া সৌম্য ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলেছেন। অফ ফর্মে থাকা সাইফ হাসানের বদলে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ঢোকেন তিনি। ওই ম্যাচে তিনি ৪২ রান করেন। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আউট হয়ে যান স্রেফ ২ রানে। এবার টি-টোয়েন্টিতে সুযোগ পেলে নিশ্চয়ই প্রতিদান দেওয়ার চেষ্টায় থাকবেন সৌম্য।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক),সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]