মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, শ্রমবাজার পুনরায় চালুর আশাবাদ   দুদক পুনর্গঠনে যেকোনো সময় গঠন হতে পারে সার্চ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী   স্থানীয় সরকার নির্বাচন ও আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্টতা চাইলেন রুমিন ফারহানা   ট্রাইব্যুনালে ১০ মামলার মুখে বেনজীর, ফেরাতে পাঠানো হলো এনসিবিতে চিঠি   কচুয়ার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু'র দায়িত্ব গ্ৰহন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান    আজ রাতেই নতুন গিলাফে মোড়ানো হবে কাবা শরিফ, ১১ মাসে প্রস্তুত কিসওয়া   
অক্সফোর্ড সফরে বিক্ষোভের মুখে হাসনাত-সাদিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:৫৪ এএম   (ভিজিট : ৯৬)

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি প্যানেল আলোচনায় অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসানাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

গতকাল রবিবার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন তারা।

এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা বাইরে অবস্থান নেন। নেতাকর্মীদের হাতে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। তারা হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে ‘পালাইছেরে পালাইছে, হাসনাত পালাইছে’ ‘রাজাকার রাজাকার বলে স্লোগান’ দেন।

এসময় যুক্তরাজ্য পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]