রবিবার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিশ্বকাপ মিশনে ড্র দিয়ে শুরু ব্রাজিলের   হাড্ডাহাড্ডি লড়াই শেষে পয়েন্ট ভাগাভাগি   উপহারের রোলেক্সে মুগ্ধ শাকিব, ‘এটা আমার কাছে অমূল্য’   দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা   কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তবুও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী   অ্যাটর্নি জেনারেলকে ঘিরে ফেসবুকে অপপ্রচার, শাহবাগ থানায় জিডি   গণভোটের রায় না মানলে ১৯৯৬ সালের পরিস্থিতি তৈরি হবে: জামায়াত আমির   
উপহারের রোলেক্সে মুগ্ধ শাকিব, ‘এটা আমার কাছে অমূল্য’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১০:০১ এএম   (ভিজিট : ৩৯)

শনিবার দুপুর থেকে রাজধানীজুড়ে ছিল টানা বৃষ্টি। সেই বৃষ্টিভেজা দিনেই চ্যানেল আই প্রাঙ্গণে হাজির হন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বিকেলে বিভিন্ন আয়োজন, সংবর্ধনা আর স্মৃতিময় মুহূর্তের মধ্য দিয়ে কাটানো সময়ের পর রাতে আরও একটি বিশেষ ঘটনায় আলোচনায় উঠে আসেন তিনি।

চ্যানেল আইয়ের একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে শাকিব খানকে এক মহামূল্যবান উপহার দিয়ে চমকে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

পরবর্তীতে নিজের ইউটিউব চ্যানেলে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন শাকিব খান। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “চ্যানেল আই থেকে মহামূল্যবান উপহার”।

ভিডিওতে দেখা যায়, শাকিব খানের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশ্বখ্যাত রোলেক্স ব্র্যান্ডের একটি বিলাসবহুল ঘড়ি। উপহারটি দেওয়ার সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান শাকিব খান। তিনি বলেন,“এই রোলেক্স, একে তো দামি একটা ঘড়ি। এই যে এডিশনটা, এটা রোজ গোল্ডের এটা অনেক দামি একটা ঘড়ি। নরমালি আমি ভাবছিলাম, এই এডিশনের একটা ঘড়ি কিনবো। জাস্ট কথায় কথায় আমার এক ছোট ভাইকে এটা বলেছিলাম, আমিও ভাবিনি সেই কথাটা সাগর ভাইয়ের কানে গিয়ে পৌঁছেছে। এতো দামি গিফ্ট একজন আরেকজন দিতে পারে, বা একজন শিল্পীকে দিতে পারে সেটা আসলে সাগর ভাইয়ের দ্বারাই সম্ভব, চ্যানেল আই পরিবারের পক্ষেই সম্ভব।”

তবে শুধু দাম নয়, উপহারের পেছনের ভালোবাসাকেই সবচেয়ে বড় বলে মনে করছেন এই তারকা।

শাকিব বলেন,“ঘড়িটা খুব দামি, কিংবা এটা অনেক মূল্যবান ব্যাপারটা এখন আমার কাছে আর এমন নয়; এটা আমার কাছে হয়ে গেছে অমূল্য একটা ব্যাপার। আমি চাইবো এটা সারাজীবন আমার কাছে একটা স্মৃতি হিসেবে থাকুক। টাকার অংকের চেয়ে এটা হয়ে গেছে ভালোবাসা, মমতার জিনিস।”

সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,“চ্যানেল আইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে সাগর ভাইকে। যে ভালোবাসা, মমতা আমাকে তারা আজ দেখিয়েছে; সাগর ভাইয়ের কাছে, চ্যানেল আই পরিবারের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো।”









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]