শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: ডিএমপিতে রদবদল, পদায়ন তিন যুগ্ম কমিশনারের   আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির   চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে গুরুত্বপূর্ণ বৈঠক   ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার   রোববার শিশু রামিসা হত্যা মামলার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল   আপনার দেওয়া ১০০ টাকা কোথায় ব্যয় হবে?   জুয়ার অর্থে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার   
২০ বছর পর আবার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ৩১)

প্রয়াত অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ; বাংলাদেশে মোট ১৪ জন অর্থমন্ত্রী কিংবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা মোট ৫৪টি বাজেট দিয়েছেন। এর আগে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিত সমসংখ্যক সর্বোচ্চ ১২টি করে বাজেট পেশ করেছেন। দীর্ঘ ২০ বছর পর রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এবার ৫৫তম বাজেট পেশ করতে যাচ্ছেন।

বিগত সরকারের রেখে যাওয়া খুব দুর্বল অর্থনৈতিক বাস্তবতায় এবার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। এক প্রকার কর্মসংস্থানবিহীন টালমাটাল অর্থনীতিকে ট্র্যাকে নিয়ে আসার চেষ্টার সাথে চ্যালেঞ্জ থাকছে বিরাট রাজস্ব আদায়ের লক্ষ্য। বেসরকারি খাতকে গতিশীল করতে ৬০ হাজার কোটি টাকার একটি তহবিল ঘোষণা আসছে। এছাড়া, প্রধানমন্ত্রীর তারেক রহমানের অর্থনৈতিক ভিশনে, সামাজিক নিরাপত্তা খাত সম্প্রসারণ, কৃষক কার্ডসহ বেশ কিছু পদক্ষেপে প্রয়োজন বিপুল বরাদ্দ।   

প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়ার পরিকল্পনা ১ লাখ ১২ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে।

এদিকে, ১৯৭১ সালের ১৯ জুলাই, প্রথম বাজেটটি দিয়েছিল মুজিবনগর সরকার। মাত্র তিন মাসের জন্য তৈরি,সে বাজেটটি দিয়েছিলেন তখনকার অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা এম মনসুর আলী। এরপর সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩০ জুন বাজেট দেন প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ। ১৯৭৪-৭৫ অর্থবছর পর্যন্ত মোট চারটি বাজেট দিয়েছিলেন তিনি। এরপর ৭৫-৭৬ অর্থবছরের বাজেট দেন এ আর মল্লিক। 

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও দিয়েছিলেন তিনটি বাজেট। ১৯৭৬-৭৭, ৭৭-৭৮ ও ৭৮-৭৯ অর্থবছরের বাজেট। মির্জা নুরুল হুদা, ১৯৭৯-৮০ অর্থবছরের একটি বাজেটই দিয়েছিলেন। এম সাইফুর রহমান প্রথমবার বাজেট দেন, ১৯৮০-৮১ ও ৮১-৮২ অর্থবছরের। আবুল মাল আবদুল মুহিত এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ ও ৮৩-৮৪ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন। অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান ১৯৮৪-৮৫ থেকে টানা চারটি বাজেট পেশ করেন। 

এছাড়া, ১৯৮৮-৮৯ অর্থবছরের বাজেট আবদুল মুনিম, ১৯৮৯-৯০ অর্থবছরের বাজেট ওয়াহিদুল হক ও আবদুল মুনিম পেশ করেন ১৯৯০-৯১ অর্থবছরের বাজেট। এরশাদের পতনের পরে বিএনপির সরকারের অর্থমন্ত্রী হন এম সাইফুর রহমান, তিনি  ১৯৯১-৯২ থেকে ৯৫-৯৬ টানা পাঁচ বাজেটটি পেশ করেছিলেন। এরপর দীর্ঘ ২১ বছর বছর রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগে এলে অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, ১৯৯৬-৯৭ থেকে ২০০১-০২ অর্থবছর পর্যন্ত টানা পাঁচ বার বাজেট দেন। বিএনপি আবার ক্ষমতায় এলে আবারো অর্থমন্ত্রী হন এম সাইফুর রহমান। তিনি ২০০২-০৩ থেকে ২০০৬-০৭ অর্থবছর টানা পাঁচটি বাজেট দেন। এর মাধ্যমে সর্বোচ্চ ১২ বার বাজেট ঘোষণার রেকর্ড করেন তিনি। 

ওয়ান ইলেভেনের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম দেন ২০০৭-০৮ ও ০৮-০৯ অর্থবছরের বাজেট। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দুই মেয়াদের টানা দশবার আবুল মাল আবদুল মুহিত দেন ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট। এতে সাইফুল রহমানের ১২ বার বাজেটে ঘোষণা রেকর্ডে ভাগ বসান তিনি। আওয়ামী লীগ তৃতীয় বার ক্ষমতায় এলে অর্থমন্ত্রী বানানো হয় আ হ ম মুস্তফা কামালকে। তিনি ২০১৯-২০ থেকে ২৩-২৪ অর্থবছর মোট পাঁচটি বাজেট পেশ করেন। বিএনপিবিহীন ভোটে টানা চতুর্থ বার আওয়ামী লীগ ক্ষমতা এলে, আবুল হাসান মাহমুদ আলী দেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। তবে বাজেট পেশের দুই মাসের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সবশেষ অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন দেন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]