প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:৪৪ পিএম (ভিজিট : ১৭২)

ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্রেডিট এগ্রিকোল ফেডারেশন অডিটোরিয়ামে এক সংলাপে ড. ইউনূস অংশ নিয়েছেন। সেই সংলাপের একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি।
আজ শনিবার (৩০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে ফটোকার্ডটি শেয়ার করেন তিনি।
ফটোকার্ডের শেয়ার করে গোলাম মাওলা রনি ক্যাপশনে লিখেন, একটা মানুষরূপী প্রাণী যে কতটা নির্লজ্জ, বেহায়া এবং বেপরোয়া হতে পারে তা আমেরিকার পুতুলটিকে না দেখলে আন্দাজ করতে পারতাম না।
গত বৃহস্পতিবার (২৮ মে) ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্রেডিট এগ্রিকোল ফেডারেশন অডিটোরিয়ামে এই সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে।
ক্রেডিট এগ্রিকোল গ্রুপের সাধারণ সম্পাদক ভেরোনিক ফোজোরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী লড়াইবিষয়ক ফরাসি মন্ত্রী অরোরে বের্জেও উপস্থিত ছিলেন। ফোরামে আর্থিক অন্তর্ভুক্তি এবং লিঙ্গ সমতাখাতের ১৫০ জন নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।