শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ককরোচ নিয়ে মুখ খুললেন বলিউড তারকারা   বিশ্ব রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী   ২২ দিনে দেশে এলো ২.১৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স   দাবি না মানলে মোদির পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি প্রধানের   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, বিদেশ সফর সংক্ষিপ্ত করলেন স্পিকার   রাষ্ট্রপতি অপসারণের খবরকে ‘সুসংবাদ’ বললেন আসিফ মাহমুদ   বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা   
আদিত্য সত্যি বাঁচতে চেয়েছিলো; (মাধবী-২৫১)
মোঃ আসাদুজ্জামান
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৫৬ পিএম   (ভিজিট : ২৭৬)

মাধবী,
কি লিখবো কিছু বুঝতে পারছি না, সব কিছু কেমন এলোমেলো হয়ে গেলো, কেন হলো এমন? আদিত‍্য মারা গেছে, আদিত‍্যকে তাঁর ভালোবাসার মানুষ হত‍্যা করেছে, আদিত‍্য বাঁচতে চেয়েছিলো, ওকে বাঁচতে দিলো না মেয়েটি! আমার ধারনা আদিত‍্য অতটা অবহেলা, অতটা উপেক্ষা, অতটা বন্চনা আর অতটা দ্বিধা নিয়ে আর বাঁচতে চাইনি বলেই নিজের রোগ-শোক ভুলে থাকতো, আদিত‍্য ঔষুধ ছেড়েছিলো বেশ ক’মাস, আদিত‍্য দিনে দিনে নিজেকে মৃত‍্যুর দিকে নিয়ে গিয়েছিলো। একে অনেকেই বলবে আত্মহত্যা, নিজেকে শেষ করে দেওয়া। আমি বলবো ওটা আদিত‍্যর ভালোবাসার মহা প্লাবন ছিলো, সব ভাসিয়ে নিলো, আদিত‍্যকে সহ! 

মাধবী,
আদিত‍্য জেনেছিলো মেয়েটি অন‍্য একজনকে ভালোবাসতো, যার কাছে সে প্রেম শিখেছিলো। মেয়েটিকে তাঁর ভালোবাসার মানুষ ফেলে রেখে গেলে মেয়েটির বিয়ে হয় অন‍্য ছেলের সাথে, মেয়েটি বিয়ের পর স্বামীকেই তাঁর পৃথিবী মনে করে! মাঝখানে আদিত‍্য তাঁর প্রেমে পড়ে, মেয়েটি প্রেমে পড়েনি, বারবার আদিত‍্যকে সে বলেছিলোও, আদিত‍্য ভেবেছিল ওটা শুধুমাত্র কথার কথা। আদিত‍্য ফরাসি দার্শনিক জ‍্যাঁ পল স‍্যাঁতের বিখ‍্যাত তত্ব ‘In love, one and one are one’ এর নিগূঢ় অনুসারী হয়ে বাঁচতে চেয়েছিলো। মেয়েটি আদিত‍্যকে বাঁচতে দিলো না! আদিত‍্যকে মৃত‍্যুর দুয়োরে ঠেলে দিলো, আদিত‍্য সত‍্যি বাঁচতে চেয়েছিলো মাধবী। 

মাধবী, 
আর লিখতে ভালো লাগছে না, আর কখনো লিখতে পারবো কি না জানি না। আজ থেকে আদিত‍্যকে স্মরণে রাখবো, আমার প্রিয় বন্ধু, আমার প্রানের বন্ধু, আমার সকল অনুভূতির বন্ধু আদিত‍্য, কমরেড আদিত‍্য, ভালো থেকো ওপারে! আদিত‍্যর শূণ‍্যতায় চার্লস ডিকেন্সের একটি কবিতার নিচের শব্দগুলি মনে পড়ছে, তোমার জন‍্য, আমাদের জন‍্য, অগনিত মানুষের জন‍্য, আমার প্রাণের আদিত‍্যর জন‍্য চার্লস ডিকেন্সের লেখা সেই কবিতার এখনো প্রাসঙ্গিক, আজকের এই বিদায়ক্ষণে অনেক বেশি প্রাসঙ্গিক, তাই এখানে দিলাম! 
         It was the best of times, 
         it was the worst of times, 
         it was the age of wisdom, 
        it was the age of foolishness, 
        it was the epoch of belief, 
        it was the epoch of incredulity, 
        it was the season of light, 
       it was the season of darkness, 
       it was the spring of hope, 
       it was the winter of despair.

             বি দা য় আ দি ত‍্য
             বি দা য় পৃ থি বী


(লেখাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এর ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]