বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আইসিসিকে যেভাবে হাজার কোটি টাকার ক্ষতি থেকে বাঁচাল পাকিস্তান!   নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা!   ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন   সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা   নৌকার প্রার্থী হয়ে ধানের শীষে ভোট চাইলেন নায়িকা শিমলা!   নির্বাচনে ফলাফল যা-ই হোক মেনে নেবে বিএনপি: মির্জা ফখরুল   চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার   
ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৮ পিএম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজধানীসহ দেশের বড় শহরগুলো ছাড়তে শুরু করেছেন অসংখ্য মানুষ। ভোটাধিকার প্রয়োগের আগ্রহে গ্রামে ফেরার এই ঢল ঈদের ছুটির সময়ের চিরচেনা দৃশ্যকেই যেন মনে করিয়ে দিচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে, ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা।

যদিও আগামীকাল বুধবার শেষ কর্মদিবস, তবুও অনেকেই আগেভাগেই যাত্রা শুরু করেছেন। বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ঈদের সময়ের মতোই ব্যস্ততা। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার থেকে যাত্রীর চাপ আরও বাড়তে পারে। এরই মধ্যে অধিকাংশ দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

অন্যদিকে, কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই থেকে তিন দিনের ছুটি নিয়ে সন্তানদের সঙ্গে গ্রামের পথে রওনা হয়েছেন।

ভোটারদের অনেকেই বলছেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় যাত্রার বাড়তি ভোগান্তিকেও তারা আনন্দের অংশ হিসেবেই দেখছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com