সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৬ মাঘ ১৪৩২

শিরোনাম: সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব: তারেক রহমান   জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তারেক রহমান   ক্ষমতা ভোগ নয়, আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য রাজনীতি করি : মামুনুল হক   ন্যায়বিচার প্রতিষ্ঠা হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারবো   ঢাকা-৯ আসনের উন্নয়নে ধানের শীষের সরকার দরকার: তারেক রহমান   ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার   ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই   
ঢাকা-৯ আসনের উন্নয়নে ধানের শীষের সরকার দরকার: তারেক রহমান
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৯ এলাকার উন্নয়ন, খেলার মাঠ, চিকিৎসাসেবা, রাস্তাঘাট ও জলাবদ্ধতার মতো সমস্যার সমাধান করতে হলে ধানের শীষের সরকার গঠন করতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাসবো তরুণ সংঘ মাঠে ঢাকা-৯ আসনের নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, হাবিবের হাতে ধানের শীষ তুলে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন তিনি।

তিনি বলেন, এই এলাকায় খেলার মাঠ নেই, অথচ মানুষের খেলার মাঠের প্রয়োজন রয়েছে। ধানের শীষের সরকার গঠন হলে খেলার মাঠ তৈরির কাজ হাতে নেওয়া হবে।

তারেক রহমান বলেন, এই এলাকায় যে হাসপাতাল রয়েছে, সেটি  খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় নির্মিত হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু হাসপাতালের সুযোগ-সুবিধা বাড়েনি। গত ১৬ বছরে মেগা প্রকল্পের কথা শোনা গেলেও জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়নি।

তিনি বলেন, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ এবং বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করে। বিএনপি সরকার গঠন হলে দ্রুততার সঙ্গে এসব সমস্যার সমাধানে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন। 

তিনি বলেন, নদী-নালা ও ড্রেনেজ ব্যবস্থা উদ্ধার করতে জনগণের শক্তিশালী সমর্থন প্রয়োজন।

তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচন শুধু ভোট দেওয়ার জন্য নয়। এই নির্বাচনকে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে হবে। বাংলাদেশে একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও  খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নারীশিক্ষা বিস্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখেছে।

তিনি বলেন, হাবিব এই এলাকার সন্তান এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছেন। তিনি উপস্থিত জনতার কাছে ধানের শীষে ভোট দিয়ে হাবিবকে নির্বাচিত করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান,যুবদলের সাধারণ সম্পাদক মুনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com