বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আইসিসিকে যেভাবে হাজার কোটি টাকার ক্ষতি থেকে বাঁচাল পাকিস্তান!   নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা!   ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন   সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা   নৌকার প্রার্থী হয়ে ধানের শীষে ভোট চাইলেন নায়িকা শিমলা!   নির্বাচনে ফলাফল যা-ই হোক মেনে নেবে বিএনপি: মির্জা ফখরুল   চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার   
ঢাকা-৮ আসনকে মদিনার মতো গড়ে তোলার প্রতিশ্রুতি নাসীরুদ্দীন পাটওয়ারীর
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯ পিএম

১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে জয়ী হলে ঢাকা-৮ আসনকে সৌদি আরবের মদিনার মতো করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনি গণসংযোগ শেষে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগের শুরুতে তিনি শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে তিনি বলেন, ওসমান হাদি বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ নির্বাচনি প্রচার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জামায়াত একটি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দল। এনসিপি ও জামায়াত উভয় দলই দেশ গঠনে একসঙ্গে কাজ করবে।

গণসংযোগের শুরুতে তিনি শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে তিনি বলেন, ওসমান হাদি বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।

তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে বলেন, সবাইকে সহাবস্থানে থেকে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

জিয়ারতের পর তিনি শাহবাগ এলাকায় ফুল ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো শোনেন।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আসনে ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com