সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৬ মাঘ ১৪৩২

শিরোনাম: সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা   বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান   মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা   টানা ৪৬ দিন ছুটি থাকবে দেশের সব মাদ্রাসা   ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম   মাতৃত্বকালীন সময়ে বেতনসহ ছয় মাসের ছুটি দেবে বিএনপি   আজ থেকে হাজার টাকার বেশি পাঠানো যাবে না বিকাশ-নগদে   
বিদেশগামীদের জন্য দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে: তারেক রহমান
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৬ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বেকারত্ব দূরীকরণের জন্য একগুচ্ছ পরিকল্পনা জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, এই প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে তরুণরা দেশে-দেশে সম্মানজনক কাজ করতে পারবে, স্বাবলম্বী হবে এবং দেশের বেকারত্ব কমাতে সাহায্য করবে।

তিনি বিদেশগামীদের সমস্যার দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন। তারেক রহমান বলেন, প্রবাসে যাওয়ার আগে অনেক তরুণ তীব্র অর্থ সংকটে পড়েন। অনেককেই ভিটেমাটি বা জমিজমা বিক্রি করতে হয়, যা পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ।

এই সমস্যা সমাধানে তিনি ঘোষণা করেন, বিদেশগামীদের জন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তারা জমিজমা বিক্রি না করেই সহজে বিদেশযাত্রার খরচ মেটাতে পারে। বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরে ঋণ পরিশোধ করা যাবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com