রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ককরোচ জনতা পার্টির পর এবার মোদির বিরুদ্ধে নামছে ‘মাছি জনতা পার্টি’   গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত   শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা   শরণখোলায় গৃহবধূর মৃত্যু, কথিত স্বামী পলাতক   প্রবাসে থেকেও প্রতিটি সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী   নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩০০ চালকের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ   মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক   
মডেলকে জোর করে বিয়ে করেছেন মালয়েশিয়ার রাজার ছেলে!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৭৯৭৬)

বাধ্য হয়ে মালয়েশিয়ার এক রাজপুত্রকে বিয়ে করতে হয়েছিল বলে প্রকাশ্যে দাবি করলেন আন্তর্জাতিক মডেল মানোহারা। তার দাবি, ওই বিয়ের ক্ষেত্রে নিজের মতামত বা পছন্দের কোনো বাস্তব সুযোগ তার হাতে ছিল না।

পরিস্থিতির চাপে তাকে এই সম্পর্কে জড়াতে হয়। তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি নতুন করে আন্তর্জাতিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

এ বিষয়ে মানোহারা ওডেলিয়া বলেন, ‘আমি তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে না বলার কোনো বাস্তব সুযোগ ছিল না। এই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় আমার সামনে কোনো বাস্তব বিকল্প ছিল না। বাইরে থেকে সব কিছু রাজকীয় ও স্বপ্নের মতো মনে হলেও বাস্তবটা ছিল একেবারেই আলাদা। এই অভিজ্ঞতা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে।’

জানা যায়, মানোহারা ওডেলিয়ার সঙ্গে মালয়েশিয়ার ওই রাজপুত্রের বিয়ে নিয়ে শুরু থেকেই নানা অসন্তোষ ছিল। পরিবার ও ঘনিষ্ঠ মহলের চাপেই এই বিয়েতে সম্মতি দিতে বাধ্য হন তিনি।বিয়ের পর থেকেই ব্যক্তিগত জীবনে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয় মডেলকে।

বাইরের জনপ্রিয়তার আড়ালে সম্পর্কটি মোটেও স্বাভাবিক ছিল না।

দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে কাটছিল তার জীবন। সম্প্রতি সাহস সঞ্চয় করেই তিনি পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]