রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান   ককরোচ জনতা পার্টির পর এবার মোদির বিরুদ্ধে নামছে ‘মাছি জনতা পার্টি’   গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত   শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা   শরণখোলায় গৃহবধূর মৃত্যু, কথিত স্বামী পলাতক   প্রবাসে থেকেও প্রতিটি সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী   নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩০০ চালকের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ   
পাঁচ তারকা হোটেলের সব সুবিধা রয়েছে যে কারাগারে
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ২:২৪ পিএম   (ভিজিট : ১৮৩২২)

রাশিয়ার ক্রেস্টি-টু কারাগার, ছবি: সংগৃহীত

রাশিয়ার ক্রেস্টি-টু কারাগার, ছবি: সংগৃহীত

কারাগার মানেই কঠোর নিরাপত্তা ও সীমিত সুযোগ-সুবিধার এক ভয়াবহ পরিবেশ। বাইরের মুক্ত বাতাস রেখে কেউ যেতে চায় না সেই দমবন্ধ কুঠুরিতে। কিন্তু সেই কারাগারেই যদি থাকে বাইরের সব সুযোগ-সুবিধা, তাহলে কেমন হবে? 

শুনতে অবাক লাগলেও কয়েক বছর আগে খোলা হয়েছে এমনই একটি কারাগার যেখানে রয়েছে বিনোদনের সব আয়োজন। তাই এই কারাগার যেন বিলাসবহুল কোনো পাঁচ তারকা হোটেল।

চার হাজার কয়েদির ধার‌ণক্ষমতা রয়েছে বিলাসবহুল এ কারাগারে। রাশিয়ার এ কারাগারের নাম ক্রেস্টি-টু। এটা কুখ্যাত ক্রেস্টি কারাগারের নতুন ভার্সন। কারাগারটি সেন্ট পিটার্সবার্গের কাছে কোলপিনোতে অবস্থিত। কয়েদি রাখার স্থান হলেও আধুনিক সব সুযোগ-সুবিধা আছে এ কারাগারে।

ইতিহাসের পাতায় নাম লেখা রয়েছে ক্রেস্টি কারাগারের। কুখ্যাত এই কারাগারে রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখা হতো। বলশেভিক বিপ্লবের নেতা লিওন ট্রটস্কির মতো নেতারা এখানে বন্দি ছিলেন। রাজবন্দি ও সোভিয়েত আমলের বন্দিদেরও এই কারাগারেই রাখা হতো। পুরোনো সেই কারাগারের ভবন রেখেই তৈরি করা হয়েছে নতুন কারাগার।

নতুন এই কারাগারের সবকিছু নতুন। ক্যামেরার সামনে ঠিক সে কথাই বলছিলেন ক্রেস্টি-টু কারাগারের অপারেশনার ডিপার্টমেন্ট হেড নিকিতা ইলিন। কয়েকশ’ কোটি টাকা খরচ করে বানানো এই কারাগারে কয়েদিদের জন্য রয়েছে নানা সুযোগ-সুবিধা। যেমন রেস্টুরেন্ট থেকে শুরু করে কনসার্ট, জাদুঘর ও হাসপাতাল কী নেই এ কারাগারে।

ক্রেস্টি-টু কারাগারের দীর্ঘ করিডরের কোনো কোনোটিতে আবার অটোওয়াকও রয়েছে। এতসব সুযোগ-সুবিধা পেয়ে কারাবন্দিদেরও খুশির অন্ত নেই। 

একজন কারাবন্দি ইয়ানের ভাষায়, যেমন হওয়া উচিত তার সবকিছুই ঠিকঠাক মতো আছে। প্রায় দেড় দশক আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এভাবেই ক্রেস্টিকে আধুনিক কারাগারে পরিণত হয়।

২০১৭ সালে ক্রেস্টি কারাগার বন্ধ করে দেওয়া হয়। সেখানে বন্দি থাকা ব্যক্তিদের আধুনিক ক্রেস্টি-টু কারাগারে স্থানান্তর করা হয়। দুটি ক্রস আকৃতির ভবন থাকায় কারাগারটি ক্রেস্টি নামে পরিচিতি পেয়েছিল। এই কারাগারে ৯৬০ সেল ছিল সেখানে প্রায় ১ হাজার ১৫০ জন কারাবন্দিকে রাখা যেত। কিন্তু নতুন ভবনে সেই সংখ্যাটা চার গুণ বেড়েছে।

এই কারাগার সাধারণ ধারণার বাইরে গিয়ে কারাবন্দিদের জন্য একটি আধুনিক ও কমফোর্টেবল পরিবেশ তৈরি করেছে, যা বিশ্বের অনেক কারাগারের তুলনায় ব্যতিক্রম।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]