রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান   ককরোচ জনতা পার্টির পর এবার মোদির বিরুদ্ধে নামছে ‘মাছি জনতা পার্টি’   গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত   শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা   শরণখোলায় গৃহবধূর মৃত্যু, কথিত স্বামী পলাতক   প্রবাসে থেকেও প্রতিটি সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী   নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ৩০০ চালকের দৃষ্টি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ   
‘স্ট্যাচু অব লিবার্টি’ ফেরত চাইলেন ফরাসি এমপি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৪:৩৪ পিএম   (ভিজিট : ২৬৭০৩)

যুক্তরাষ্ট্রের কাছে ‘স্ট্যাচু অব লিবার্টি’ ফেরত চেয়েছেন ফ্রান্সের সংসদ সদস্য ও বামপন্থি রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যান। 

তার দাবি, যে মূল্যবোধের ভিত্তিতে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল, সেটি অমান্য করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

রাফায়েল গ্লাকসম্যান তাই এই মূর্তি ফেরত চান। নিজের প্লেস পাবলিকের মধ্য-বাম আন্দোলনের এক সম্মেলনে তিনি বলেছেন, আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দিন।

গ্লাকসম্যান আরও বলেন, আমরা সেই আমেরিকানদের বলব যারা অত্যাচারীদের পক্ষ নিয়েছে, বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিতে গবেষকদের বরখাস্ত করেছে। আমরা স্ট্যাচু অব লিবার্টি আপনাকে উপহার হিসেবে দিয়েছিলাম, কিন্তু দৃশ্যত আপনি এটা ঘৃণা করেন। তাই এখানে তার বাড়িতেই এটা ঠিক থাকবে।

আমেরিকার স্বাধীনতা ঘোষণার শতবর্ষ উপলক্ষে ১৮৮৬ সালের ২৮ অক্টোবর নিউ ইয়র্ক সিটির বন্দরে স্ট্যাচু অফ লিবার্টি উন্মোচন করা হয়েছিল। ফরাসি জনগণ মূর্তিটি মার্কিনিদের উপহার দিয়েছিল। মূর্তিটির নকশাকারক ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি। ১৯২৪ সালে মার্কিন সরকার এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করে।

বামপন্থি রাজনীতিবিদ রাফায়েল গ্লাকসম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের বিষয়ে মার্কিন নীতির আমূল পরিবর্তনের তীব্র সমালোচনা করেছেন। তিনি ইউক্রেনের একজন কট্টর সমর্থক।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]