সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: মাতৃত্বকালীন সময়ে বেতনসহ ছয় মাসের ছুটি দেবে বিএনপি   আজ থেকে হাজার টাকার বেশি পাঠানো যাবে না বিকাশ-নগদে   বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান   ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ   চাঁপাইনবাবগঞ্জে ভোটের অঙ্ক: ‘নীরব ভোট’ই কি তিন আসনের ভাগ্য নির্ধারক?   কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষনা   গণভোটের মার্কা কী, ভোট দেই মার্কা দেখে? প্রশ্ন চা শ্রমিকদের   
বিএনপি নেতা ব্যবসায়ী সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা মাসুদ সাঈদী
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ২:২৫ AM

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ায় তার কার্যালয়ে গিয়ে ফুলের শুভেচ্ছা জানালেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী। 

মঙ্গলবার দুপুর ২টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেটে নব নির্বাচিত বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর  অফিসে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল হক, পৌর আমীর ইসাহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আল আমিন ফকির, পৌর ৮ নং যুব সেক্রেটারি রেদওয়ান রিয়াজ, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন, সাবেক ছাত্রদল নেতা মারুফ, ব্যবসায়ী সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দীর্ঘ ১৭ বছর পর দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সভাপতি, আহসানুল কবির সিনিয়র সহ সভাপতি ও মেহেদী হাসান সহ-সভাপতি নির্বাচিত হন।  

এ সময় মাসুদ সাঈদী নব নির্বাচিত সভাপতিকে বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে যেন দ্রব্যমূল্যের দাম বেশি যেন না রাখে এবং বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন কমিটি সব সময় নজরদারি রাখবেন। 

তিনি আরো বলেন, বাজারের ভিতরে যেন যত্রতত্র দোকান বসিয়ে মানুষের ভোগান্তি তৈরি করা না হয় এবং কোন প্রকারের ভেজাল জিনিস বিক্রি করে ক্রেতাদের ঠকানো না হয়। ব্যবসা শুধু মুনাফার জন্যই নয় এটি এক প্রকারের জনসেবা। সবাই মিলে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়তে একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com