মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০ মাঘ ১৪৩২

শিরোনাম: টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা    জামায়াতের আমীর বলেছেন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না: মুফতি রেজাউল করিম   র‍্যাবের নাম বদলে যাচ্ছে, যে নাম হচ্ছে!   গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা জামায়াত প্রার্থীর, অতঃপর যা ঘটলো...   এবারের নির্বাচনে শীর্ষ ধনী ১০ প্রার্থীর তালিকা!   শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার   মেয়াদ শেষের আগেই ‘লাল পাসপোর্ট’ ছাড়ছেন হাফ ডজন উপদেষ্টা!   
টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার(১৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বুধবার(১৭ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ১৩টি থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী  নেতাকর্মী। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নাগপুর উপজেলার আমজাদ হোসেন(৫৫), মির্জাপুরের ফেরদৌস আলম পাহাড়ি(৪৫), দেলদুয়ারে ফজলুল হক(৫০), ঘাটাইলে আব্দুল হোসেন(৩২) ও রাসেল(২৩), সখীপুরের ওয়াদুদ রহমান শাহীন(৫১) ও হাকিম তালুকদার(৫৫), ধনবাড়ীতে হৃদয় আহমেদ(২৮), কালিহাতীতে শামীম(৪৬), ভূঞাপুরে তাহসিন হোসেন আলিফ(২০), কালিহাতীর যমুনা সেতু পূর্ব থানার তপু মন্ডল(২২), মধুপুরের জুয়েল(২৫), বাসাইল উপজেলার রিপন মিয়া(৫০), গোপালপুরের মিনহাজ মিয়া(৫০) এবং টাঙ্গাইল সদর উপজেলার শরিফ হোসেন(২৫), নাসির উদ্দিন(৪৭), সৈয়দ তানিয়া ইসলাম সুইটি(৪৫) ও তারিফুল ইসলাম(৩৭)। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার, সংশোধন) আইন-২০১৯, দ্যা পেনাল কোড ১৮৬০ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এবং দ্যা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট-১৯০৮ এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যা চেষ্টা, ভয়-ভীতি প্রর্দশন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। 

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিরা পরিস্থিতি ঘোলাটের পায়তারা করার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার এজাহারভুক্ত আসামি থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com