মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০ মাঘ ১৪৩২

শিরোনাম: ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান   টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা    জামায়াতের আমীর বলেছেন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না: মুফতি রেজাউল করিম   র‍্যাবের নাম বদলে যাচ্ছে, যে নাম হচ্ছে!   গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা জামায়াত প্রার্থীর, অতঃপর যা ঘটলো...   এবারের নির্বাচনে শীর্ষ ধনী ১০ প্রার্থীর তালিকা!   শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার   
চারদিকে প্রশংসার মাঝেও অন্তরালেই অক্ষয় খান্না!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম

বলিউড বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। রণবীর সিংয়ের দাপটের পাশাপাশি এই ছবির আসল ‘তুরুপের তাস’ হয়ে দাঁড়িয়েছেন অক্ষয় খান্না। পর্দায় ‘রহমান ডাকাত’ চরিত্রে তার অভিনয় দেখে বলিপাড়ার বড় বড় তারকারাও এখন প্রশংসায় পঞ্চমুখ। তবে চারদিকে যখন তাকে নিয়ে এতো উন্মাদনা, তখন পর্দার এই খলনায়ক নিজেকে গুটিয়ে নিয়েছেন একদম নিভৃতে। 

প্রচারণার চাকচিক্য আর পিআর স্টান্ট থেকে যোজন যোজন দূরে থেকে অক্ষয় পালন করলেন নিজের ব্যক্তিগত যজ্ঞ। আলিবাগের বাড়িতে নিভৃত পুজো সাফল্যের এই তুমুল জোয়ারের মাঝেই নিজের আলিবাগের বাংলোতে ‘বাস্তু শান্তি যজ্ঞ’র আয়োজন করেছিলেন অক্ষয়। ঘরোয়া পরিবেশে শান্তি ও ইতিবাচকতা বজায় রাখতেই মূলত এই আয়োজন। 

সিনেমার প্রচার বাদ দিয়ে অভিনেতা মগ্ন ছিলেন আধ্যাত্মিকতায়। অক্ষয় নিজে সোশ্যাল মিডিয়ায় না থাকলেও, সেই পূজার পুরোহিত ছবি শেয়ার করে অভিনেতার মাটির মানুষ হওয়ার গল্প শুনিয়েছেন। 

পুরোহিত তার পোস্টে লেখেন, ‘অক্ষয় খান্নার মতো এত বড় মাপের একজন অভিনেতার বাড়িতে পূজা করতে পারা ভাগ্যের ব্যাপার। তার জীবনযাপন এতটাই সাধারণ যে মুগ্ধ না হয়ে উপায় নেই। প্রচারের আলো থেকে দূরে থেকেও তার পা সবসময় মাটিতেই থাকে।’

পেশা ও ব্যক্তিগত জীবনের সীমারেখা বলিউডের প্রচলিত ধারার উল্টো পথে হাঁটা এই অভিনেতা সব সময়ই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। পেশাগত ব্যস্ততা আর ব্যক্তিগত সময়কে তিনি কখনোই গুলিয়ে ফেলেন না। এমনকি আজকের যুগে যেখানে জনপ্রিয়তা মাপকাঠি হলো সোশ্যাল মিডিয়া ফলোয়ার, সেখানে অক্ষয় কোনো প্ল্যাটফর্মেই নেই। লোকচক্ষুর অন্তরালে থাকতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com