শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব   প্রশাসনিক ক্যু করে ক্ষমতায় যাওয়া আর হয়ে উঠবে না: জামায়াত আমির   মোংলা পৌর জিয়া মঞ্চের সভাপতি সালাম, সাধারণ সম্পাদক মাহবুবুর; সাংগঠনিক পদে সমালোচনার ঝড়   ১৫ দল নিয়ে ‘মানবতার জোট’র আত্মপ্রকাশ   বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে: প্রধান বিচারপতি   টাঙ্গাইলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত   নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে: সালাহউদ্দিন আহমদ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রাজনীতিতে বঙ্গবন্ধুর পরেই জিয়া: কাদের সিদ্দিকী
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ২:২৫ পিএম

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রাজনীতিতে বঙ্গবন্ধুর পরেই জিয়াউর রহমানের স্থান। তিনি জিয়াউর রহমানকে একজন শ্রেষ্ঠ মানুষ বলে আখ্যায়িত করেন।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর প্রশাসক মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিমের স্মরণে আয়োজিত এক শোকসভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, “আমি বেঁচে থাকলে জিয়াউর রহমানের দল বিএনপি ও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মধ্যে যে রাজনৈতিক দূরত্ব আছে, তা ঘুচিয়ে দেব। বঙ্গবন্ধু জীবদ্দশায় কখনও জিয়াউর রহমান সম্পর্কে খারাপ কথা বলেননি, আবার জিয়াউর রহমানও বঙ্গবন্ধুর প্রতি অসম্মানসূচক কোনো শব্দ উচ্চারণ করেননি।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার শক্তিগুলো যদি এক থাকত, তাহলে স্বাধীনতাবিরোধীরা কখনও মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাতে পারত না। দুর্ভাগ্যজনকভাবে এখন যারা বৈষম্যবিরোধী আন্দোলন করছে, তারাই মুক্তিযোদ্ধাদের অপমান করছে।”

কাদের সিদ্দিকী বলেন, “আমি তাদের সতর্ক করে দিতে চাই—তোমরা যদি মুক্তিযোদ্ধাদের গলায় মালা পরাও, তবে একদিন তোমাদের গলায়ও মালা পরবে। মুক্তি নেই।”

সরকারি দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে দুর্নীতি হয়েছে—এটা ঠিক। কিন্তু বর্তমান সরকারের ১০ মাসে যদি তার চেয়েও বেশি দুর্নীতি হয়, তাহলে কে ভালো আর কে খারাপ তা মানুষ বুঝে যাবে।”

‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, এটি মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশের স্লোগান। আমরা সর্বত্র জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু বলব। বাংলাদেশ ও বঙ্গবন্ধু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ যারা যাচাই-বাছাই করছে, তাদের অনেকের তখন জন্মই হয়নি। মুক্তিযোদ্ধাদের যাচাই করার অধিকার একমাত্র আমাদের আছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে আর কোনো ছেলে খেলা সহ্য করা হবে না। এ শোকসভা থেকেই আমরা এ শপথ নিই।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com