বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে এলো ৩২ জেলে, ভারতে গেলো ৪৭ জেলে   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি নেতা নয়ন হত্যার ঘটনায় মামলা দায়ের   মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়    কুমিল্লা-২ আসন: বিএনপির মনোনীত প্রার্থীকে গণসংবর্ধনা ও শোডাউন    টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত   মাগুরায় এনসিপির ৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা   সবার আগে বাংলাদেশ, ‘নো কমপ্রোমাইজ’: তারেক রহমান   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঢাকা-১৮ আসনের সাবেক এমপির ভাই রফিকুল গ্রেফতার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৩:২৩ পিএম

ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য এবং পলাতক আওয়ামী লীগ নেতা খসরু চৌধুরীর ভাই রফিকুল ইসলাম খসরু (৫৫)–কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারের বিষয়টি রাতেই যুগান্তরকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি যুগান্তরকে বলেন, ‘তাকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে ধরা হয়েছে, তা পরে প্রেসব্রিফিং করে জানানো হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকার এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া এবং জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র হত্যাকাণ্ডের মামলার আসামি হওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগেও উত্তরা পশ্চিম থানা পুলিশ ঢাকা-১৮ আসনের আরেক সাবেক এমপি ও পলাতক আওয়ামী লীগ নেতা হাবিব হাসানের বড় ভাই নাদিম মাহমুদকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com