রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: বন্দর ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে   এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি: তারেক রহমান   বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি   উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোটের আহ্বান জোনায়েদ সাকির   কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন   নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি   ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল যুক্তরাজ্য   
পার্কে আত্মগোপন, হাসিনার সচিবকে ঘিরে রেখেছে ছাত্র-জনতা
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৬ পিএম

যশোরে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজীকে ঘিরে রেখেছে ছাত্র-জনতা। তিনি ঝিনাইদহ-৩ আসনের এমপি ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যা থেকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নেন রুদ্রপুর গ্রামে ‘শ্যামলছায়া পার্কে’ তাকে অবরুদ্ধ করে রাখা হয়। নিজের এই বিনোদন কেন্দ্রে সাবেক এই সামরিক সচিব আত্মগোপন করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রাত ১০টায় ঘটনাস্থলে দেখা যায়, শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ রয়েছেন। ভেতরে রয়েছেন সেনা ও পুলিশের সদস্যরা।

নুরুজ্জামান নামে এক শিক্ষার্থী বলেন, এখানে শেখ হাসিনার ডামি এমপি মিয়াজি আত্মগোপনে রয়েছে শুনে আমরা পার্কে আসি। কিন্তু আমাদের মারধর করেন পার্কের লোকজন। পরে লোকজন জড়ো হয়ে পার্ক ঘিরে স্লোগান দিতে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, মিয়াজিকে আটক না করা পর্যন্ত আমরা ঘটনাস্থল ছাড়বো না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com