রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: মাতৃত্বকালীন সময়ে বেতনসহ ছয় মাসের ছুটি দেবে বিএনপি   আজ থেকে হাজার টাকার বেশি পাঠানো যাবে না বিকাশ-নগদে   বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান   ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ   চাঁপাইনবাবগঞ্জে ভোটের অঙ্ক: ‘নীরব ভোট’ই কি তিন আসনের ভাগ্য নির্ধারক?   কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষনা   গণভোটের মার্কা কী, ভোট দেই মার্কা দেখে? প্রশ্ন চা শ্রমিকদের   
কাপাসিয়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৬ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং শেষে বিকালে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম।

উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম ফাতেমার পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ মোল্লা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, বিদ্যালয়ের সভাপতি ও জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহরাব রুস্তম প্রমুখ। 

উপজেলার ১৭৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্যায়ে হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে ১ শত ৬২টি পুরস্কার প্রদান করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com