সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিদের র‍্যাংক ব্যাজ পরালেন আইজিপি   সংসদে সানসিলা জেবরিন: রোগী নয়, হাসপাতালই আইসিইউতে   ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে ১,২৪৪ পত্রিকা: তথ্য প্রতিমন্ত্রী   অনিবন্ধিত সাংবাদিকরাই মিসইনফরমেশন-ডিসইনফরমেশন ছড়ান: তথ্য প্রতিমন্ত্রী   সংরক্ষিত আসনের এমপি নিপুণ রায় চৌধুরী পেলেন নড়াইল-মাগুরার দায়িত্ব   বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল   মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা   
ভোরের পাতায় সংবাদের পর
যমুনাপাড়ে অবৈধ বালি উত্তোলনে জড়িত ৫ জন গ্রেফতার
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫০ পিএম   (ভিজিট : ৪২৪)

মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় যমুনা নদী থেকে বালি উত্তোলনের নির্ধারিত স্থানের অনুমোদন থাকার পরও ইজারাদার নির্ধারিত স্থান থেকে বালি উত্তোলন না করায় আলোকদিয়া চরে যমুনা নদীর তীরঘেঁষে ভাঙনের ঝুঁকিতে পড়ে ঘরবাড়ি ও ফসলি জমি। 

এনিয়ে দৈনিক ভোরের পাতায় সংবাদ প্রকাশিত হলে পুলিশ বাদী হয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে নদ-নদী ও তার তীরবর্তী স্থানের ক্ষতি সাধনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়।
 
পরবর্তীতে সহকারী কমিশনার(ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় বালু কাটার ড্রেজারসহ সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে। 
 
গ্রেফতারকৃতরা হলেন রাকিব হোসেন, বিপ্লব হোসেন, মো. শাহ আলী, মো. রিয়াদ হোসেন ও মো. রাহুল রানা। মামলার অপর আসামিরা এখনো পলাতক।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]