বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
ঘরোয়া তিন খাবারেই ফুসফুস থাকবে পরিষ্কার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১২:২৫ পিএম   (ভিজিট : ৩৭০৮)

প্রতিদিনের কিছু ভুল অভ্যাসের কারণে আমাদের ফুসফুস নষ্ট হতে থাকে। তাছাড়া যাদের ধূমপানের অভ্যাস রয়েছে, তাদের ফুসফুস নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি সব থেকে বেশি।

ধূমপান ফুসফুসকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। ধূমপানের কারণে ফুসফুসে বিষাক্ত পদার্থ জমা হয়। এর ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে ক্যানসারও হতে পারে। তবে এমন কিছু খাবার আছে, যা ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে। চলুন জেনে নেয়া যাক সেগুলো-  

আদা
প্রতিদিনের রান্নায় আমরা অনেকেই আদা ব্যবহার করি। অনেকেই আবার আদা দিয়ে চা বানিয়েও পান করেন। ঘরোয়া দাওয়াই হিসেবে আদা বেশ পরিচিত। এটি শ্বাসতন্ত্রের ক্ষতিকর পদার্থ নষ্ট করতে সাহায্য করে। প্রতিদিন সকালে এক টুকরো আদা চিবিয়ে খেলে ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ সরে যাবে। ফলে ফুসফুস পরিষ্কার থাকবে।

লেবু
লেবুর অনেক ওষুধি গুণ রয়েছে। কুসুম গরম পানিতে সামান্য লবণ ও লেবু মিশিয়ে নিয়মিত পান করলে ফুসফুস পরিষ্কারে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া লেবু ওজন কমাতেও বেশ সহায়ক। 

গ্রিন টি
নিয়মিত চা পানের অভ্যাস অনেকেরই থাকে। তবে তা দুধ চা না হয়ে গ্রিন টি হলে সব চেয়ে বেশি উপকারী। এটি দেহের নানান রোগ থেকে মুক্তি দেয়। এমনকি ফুসফুস পরিষ্কার রাখতেও সহায়তা করে। তাই সবুজ চা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]