শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
জেনে নিন নতুন করোনায় যে ৭ লক্ষণ দেখা দেয়!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৮:০৬ পিএম   (ভিজিট : ৩৪৬৪)

কোভিড-১৯  এর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার সাথে সাথে ইংল্যান্ড নতুন সংকটে পড়েছে। ভ্যাকসিনের খবর আশা জাগালেও বারবার তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। করোনার সাথে লড়াই করে জয়ী হওয়ার জন্য নিয়মিত যুদ্ধ করে যাচ্ছে বিজ্ঞানী ও চিকিৎসা বিশেষজ্ঞরা। ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা প্রকাশিত করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও করোনার নতুন স্ট্রেইনে আরো ৭ টি নতুন লক্ষণের খোঁজ জানা গেছে। টাইমস অফ ইন্ডিয়া।

যুক্তরাজ্যে নতুন করে যে করোনা ছড়াচ্ছে এতে স্পাইক প্রোটিনের জেনেটিক রুপান্তর হচ্ছে যার ফলে ভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে নতুনভাবে যে করোনা ছড়াচ্ছে তার মধ্যে ১৭ টি নমুনার মিউটেশন পাওয়া গেছে যা ভাইরাসের আকারসহ আরো কিছু পরিবর্তন করেছে। এ কারণেই ভাইরাস আগের তুলনায ৭০ গুণ বেশি গতিতে ছড়াচ্ছে।

নতুন স্ট্রেইনে জ্বর,শুকনো কাশি,স্বাদ গন্ধ চলে যাওয়া ছাড়াও করোনার আরো বেশ কিছু লক্ষণ যুক্ত হয়েছে। সেগুলো হলো- ক্লান্তি, ক্ষুধামন্দা, মাথা ব্যাথা, ডায়রিয়া, মানসিক বিভ্রান্তি, পেশী ব্যাথা এবং স্কিনে র‌্যাশ।

করোনা থেকে বাঁচতে আমাদের আক্রান্ত ব্যক্তি থেকে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মোতাবেক চলাফেরা করতে হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]