বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
৫২তম মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস ফ্রান্স
ফ্রান্স থেকে ইকবাল মোহাম্মদ জাফর
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৮:১৯ পিএম   (ভিজিট : ১১৩২)

যথাযোগ্য মর্যাদায় ৫২তম‌ বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস ফ্রান্স। বেলা ১১ টায় রাজধানী প্যারিসের দূতাবাস চত্তরে  রাষ্ট্রদূত খন্দকার এম তালহার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন, গীতা এবং ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মুল পর্ব শুরু হয়। 

এসময় দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের, ফাষ্ট মিনিস্টার কাজী এহসানুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার, শ্রম কাউন্সিলর দিলারা বেগম পররাষ্ট্রমন্ত্রী ড: আব্দুল মোমেনের এবং দ্বিতীয় সচিব শারহাদ শাকিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের লিখিত বাণী পাঠ করে শোনান। অনুষ্ঠানে বর্তমান সরকারের আমলে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের একটি প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা মোঃ জামিরুল ইসলাম মিয়া জামিল, বীরমুক্তিযোদ্ধা নাসির চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস প্রমুখ নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশ মাতৃকার টানে জীবন বাজি রেখে দেশকে শত্রুমুক্ত করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম এবং দেশকে উপহার দিয়েছিলাম একটি লাল সবুজের পতাকা। এছাড়া তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। 

রাষ্ট্রদূত তার সমাপনী বক্তব্যে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। তিনি দেশবিরোধী সকল ষড়যন্ত্র কে  রুখে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। 

তিনি আরো বলেন, এই ফ্রান্সে বসে দেশবিরোধী একটি মহল প্রতিনিয়ত দেশ এবং দূতাবাসের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গুজব ছড়াচ্ছে তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজয় দিবসের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম। পরিশেষে দূতাবাসের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]