বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
বেনজির আহমেদ সেলিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে ফ্রান্স আ. লীগ
ফ্রান্স থেকে ইকবাল মোহাম্মদ জাফর
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৯:০৩ পিএম   (ভিজিট : ১৪৩৮)

ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে ফ্রান্স আওয়ামী লীগ। 

রাজধানী প্যারিসের ক্যাথসিমার একটি রেস্টুরেন্টে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

বক্তারা বেনজির আহমেদ সেলিমের স্মৃতিচারণ করে বলেন, 'বেনজির আহমেদ সেলিম ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের একজন কর্মীবান্ধব সফল সভাপতি। তার মত একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হয়তো আর কখনোই ফ্রান্স আওয়ামী লীগে আসবে না। ফ্রান্স আওয়ামী লীগ যতদিন থাকবে বেনজির আহমেদ সেলিমের নাম ততদিন স্বর্ন অক্ষরে লেখা থাকবে'। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি নুরুল আবেদিন, হাসান সিরাজ, আমিন খান হাজারী, শহীদ মিয়া, মাহাবুবুল হক কয়েস, খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, আলফু মিয়া, সম্মানিত সদস্য হাজী জহিরুল হক, মনাই মিয়া, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান, দেলোয়ার হোসেন সহ আরো অনেকে। পরিশেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]