শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
যমজ বোনের ‘যমজ’ গোল্ডেন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৯:১৫ পিএম   (ভিজিট : ৮৫৬)

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়েছে যমজ দুই বোন। তারা হলেন সাবরিনা মমতাজ তানিয়া ও সাদিয়া মমতাজ তমা। দুজনই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

তারা উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার (হাটখোলা) এলাকার এএফএম মমতাজুর রহমানের মেয়ে। তাদের বাবা-মা দুজনই শিক্ষক।

যমজ দু’বোনের সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে। তারা সকলের দোয়া প্রার্থী।

তানিয়া ও তমা পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি ও জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এবার এসএসসিতেও একই সঙ্গে সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ায় ভীষণ খুশি তারা। খুশি তাদের পরিবারও।

যমজ দুই বোনের মা হাসনা বানু বলেন, আমি ও আমার স্বামী চাকরি করায় তাদের সময় দিতে পারিনি। এরপরও স্কুল থেকে এসে চেষ্টা করেছি। ওরা নিজেরাই পড়াশোনার বিষয়ে খুব আগ্রহী ছিল। কখনোই তাদের দুজনকে পড়তে বসার জন্য বলতে হয়নি। ওদের আগ্রহের জন্য আমাদের প্রত্যাশা ছিল ওরা ভালো রেজাল্ট করবে। তারা তা-ই করেছে।




ভোরের পাতা/কে 














  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]