শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
সিরাজগঞ্জে ভ্যানের ওপর বাস উল্টে ৪ জনের প্রাণহানি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:৪০ পিএম   (ভিজিট : ৬৬১)

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাস উল্টে ভ্যানের ওপর পড়ে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ১০টার দিকে গোঁজা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তায় উল্টে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা এক নারীসহ মোট চার জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]