শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৩:২৬ পিএম   (ভিজিট : ৮১৮)

মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদরের খাগদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ যাত্রীরা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভায় বলে জানান মাদারীপুর থানার ওসি কামরুল ইসলাম।

নিহতদের একজন হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার হায়দার শেখের ছেলে সুমন শেখ (৩৫)। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি।

নিহত অপরজন হলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছড়া গ্রামের আবদুর রাজ্জাক মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দিদার পরিবহন নামে একটি বাস খুলনা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর শহরের খাগদি বাসস্ট্যান্ড মোড়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে সুমন ঘটনাস্থলে নিহত হন। আর সাজ্জাদ মারা যান হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দিলে ভেতরের প্রায় অর্ধেক পুড়ে যায়। এ সময় প্রায় এক ঘণ্টা মাদারীপুরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভালে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসে যাত্রী ছিল না। দুর্ঘটনার পরপরই বাস থেকে যাত্রীরা নেমে যায়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]