শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ঝিনাইদহ মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার   সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর   নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ   গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ১১ দলের অবস্থান কর্মসূচি ও লং মার্চের ঘোষণা   প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, পেলেন হারমোনিয়াম উপহার   জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (NCASC) সভা অনুষ্ঠিত   শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী   
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:৪৭ এএম   (ভিজিট : ৪৪)

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতি হচ্ছে এমন আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। 

এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পথ খুলে দিতে পারে বলে ধারণা বিনিয়োগকারীদের। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে দাঁড়ায় ৭৯.০৮ ডলারে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪.৬৯ ডলারে নেমে আসে।

এর আগে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে লেনদেন শেষ হলেও, ডব্লিউটিআই ক্রুডের দাম অল্প কমে দিনের লেনদেন শেষ হয়।

বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হলে, তবে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে এবং হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]