বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়নে ৬ দফা প্রস্তাবনা উপস্থাপন   শিক্ষার্থীদের আন্দোলনে সালমান খানের সমর্থন, লিখলেন ‘এটাই সঠিক পথ’   ইকনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী   রাষ্ট্রপতি পদে পরিবর্তন নিয়ে নতুন আলোচনা   দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দিন শাহের   আন্দোলনের চাপে আতঙ্কিত মোদি সরকার   পাবনা জেলা যুবদল সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ   
শিক্ষার্থীদের আন্দোলনে সালমান খানের সমর্থন, লিখলেন ‘এটাই সঠিক পথ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:২০ এএম   (ভিজিট : ৩৩)

ভারতে চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এ আন্দোলনের প্রশংসা করেছেন তিনি। তবে এই আন্দোলন যেন রাজনীতিকরণ না হয়, সেই আহ্বানও জানিয়েছেন অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান জানান, আন্দোলন ‘সহিংস রূপ নেয়ায়’ তিনি দুঃখ পেয়েছেন। এতে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি। খবর এনডিটিভির।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ আখ্যা দিয়ে সালমান সংস্কারের দাবিতে একত্র হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেছেন। পাশাপাশি সন্তানদের পাশে থাকার জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনি লেখেন, ‘এই আন্দোলন, এই প্রতিবাদ, এটাই সঠিক পথ।’ শিক্ষার্থীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, শিক্ষার প্রতি তাদের এ প্রতিশ্রুতি ভারতকে গর্বিত করবে।

তিনি আরও বলেন, এই বিষয়টি ‘শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার মধ্যকার’ একটি বিষয়। তাই রাজনৈতিক দলগুলোকে এই আন্দোলনের নিয়ন্ত্রণ না নেয়ার আহ্বান জানান তিনি।

সরকার শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে বলে আস্থা প্রকাশ করে নিজের বার্তা শেষ করেন সালমান। তিনি আশা প্রকাশ করেন, একদিন বিশ্বজুড়ে মানুষ শিক্ষা নিতে ভারতে আসবে এবং ভারত একটি বৈশ্বিক শিক্ষা কেন্দ্র হয়ে উঠবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]