বুধবার ২২ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: আটকের পর কোথায় রাহুল গান্ধী, জানা গেল নতুন তথ্য   ডিআইজি-এসপি পদমর্যাদার ১৪ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি   শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে: ডা. জুবাইদা   ভিডিওকাণ্ডে জামায়াত এমপিকে ঘিরে নতুন তথ্য, সামনে এলো আরেক নেত্রীর নাম   প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে কেন মাঠ ছাড়লেন কুকুরেয়া?   যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.) লানত করেছেন   সরকারকে আন্দোলনের চাপে সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়: কঙ্গনা   
নয়াদিল্লিতে উত্তেজনা, রাজপথ না ছাড়ার ঘোষণা ককরোচ পার্টির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৫০)

পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির। অন্যদিকে, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের। রয়টার্স জানিয়েছে এ খবর।

প্রশ্ন ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করে সিজেপি। বিক্ষোভকারীদের আটকে দিতে সোমবার সকাল ব্যারিকেড দেয় পুলিশ। এগুলো ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সংঘর্ষ হয় দফায় দফায়।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হন অনেকে। যদিও দিল্লি পুলিশের দাবি, কোনো অতিরিক্ত বলপ্রয়োগ হয়নি। আয়োজকদের দাবি, পুলিশি বাধা সত্ত্বেও প্রায় এক লাখ মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।

একই দিন দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন সিজেপির প্রতিনিধিরা। স্পষ্ট জানান, ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে আমরা ৩টি দাবি জানিয়েছি। সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

শুধু দিল্লি নয়, সিজেপির সঙ্গে একাত্মতা জানিয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন।

এদিকে আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রশ্ন ফাঁসের জেরে অন্তত ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বিশ্লেষকদের মতে, উচ্চ বেকারত্ব ও বারবার প্রশ্নফাঁসে ক্ষুব্ধ তরুণরাই এ আন্দোলনের মূল চালিকাশক্তি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]