প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:৩১ পিএম (ভিজিট : ১৬১)

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। এ ম্যাচে শুরু থেকেই একের পর আক্রমণ করতে থাকে স্পেন। সেই সব চেষ্টা ব্যর্থ করে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের শুরুতেই একটি গোল পেয়ে যায় স্পেন। তবে সেটি বাতিল করা হয়। ম্যাচের ৯৬ মিনিটে মিকেল মেরিনোর শট ঠেকিয়ে দিয়েছিলেন মার্তিনেজ। ফিরতি শটে নিকো উইলিয়ামস বলটা জড়ালেন জালে।
তবে উদযাপনের আগেই গোলটি বাতিল করে দিলেন রেফারি। কারণ প্রথম শটের আগে মেরিনো ফাউল করেছিলেন নিকলাস ওতামেন্দিকে। যদিও অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন।
এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের ১১৩ মিনিটে আরও একবার আর্জেন্টিনার জালে বল পাঠান এই তরুণ ফরোয়ার্ড। তবে সেটিও অফসাইডের কারণে বাতিল করেন রেফারি।