বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: শিক্ষার্থীদের আন্দোলনে সালমান খানের সমর্থন, লিখলেন ‘এটাই সঠিক পথ’   ইকনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী   রাষ্ট্রপতি পদে পরিবর্তন নিয়ে নতুন আলোচনা   দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দিন শাহের   আন্দোলনের চাপে আতঙ্কিত মোদি সরকার   পাবনা জেলা যুবদল সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ   জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধ, মুজিবের নেতৃত্বে রাজনৈতিক সংগ্রাম: তথ্যমন্ত্রী   
পাবনা জেলা যুবদল সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৪১)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পাবনা জেলা যুবদলের সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আগামী ২৫ জুলাই ২০২৬ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, কেরামত আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ এবং তাঁর মরহুম পিতাকে নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করেছেন। বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে এবং সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

যুবদলের ভাষ্য অনুযায়ী, জেলা যুবদলের একজন সদস্য হিসেবে এ ধরনের আচরণ সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও ভাবমূর্তির পরিপন্থী এবং সাংগঠনিকভাবে অগ্রহণযোগ্য। এ কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী ২৫ জুলাই ২০২৬ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে কেরামত আলীকে লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদান করতে হবে।

কেরামত আলী পাবনা জেলা যুবদলের সদস্য। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বহুল আলোচিত ‘বালিশ কাণ্ড’-এ আলোচনায় আসা ঠিকাদার শাহাদত হোসেনের ছোট ভাই হিসেবে পরিচিত। তবে বর্তমান কারণ দর্শানোর নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যকে কেন্দ্র করেই জারি করা হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]